শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৮:২৪ পিএম, ২০২৬-০৫-০৭
আজ ৭- ৫-২০২৬ খ্রি. তারিখে রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সাদাফ মজুমদার, যার পরীক্ষার কেন্দ্র ছিল বাওয়া (বাংলাদেশ মহিলা সমিতি স্কুল এন্ড কলেজ)। সকালবেলা নগরীর রৌফাবাদ এলাকা হতে পরীক্ষায় অংশগ্রহণের উদ্দেশ্যে বিআরটিসির দোতলা বাসযোগে বাওয়া স্কুলে আসার পথে অসাবধানতাবশত তার রেজিস্ট্রেশন কার্ড ও এডমিট কার্ডসহ ফাইলটি বাসে রেখে নেমে যায়। পরবর্তীতে পরীক্ষার্থী সাদাফ মজুমদার বাওয়া স্কুল এলাকায় কর্তব্যরত সার্জেন্ট আতিকুর রহমানসহ অন্যান্য পুলিশ সদস্যদের বিষয়টি জানালে তাৎক্ষণিকভাবে ডেল্টা থ্রি’র মাধ্যমে সকল স্টেশনে অবহিত করা হয়। এ সময় পরীক্ষার্থী সাদাফ মজুমদার মানসিকভাবে ভেঙে পড়লে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাকে সাহস ও মানসিক সমর্থন প্রদান করেন। পাশাপাশি তার পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে তাকে নির্ধারিত হলরুমে প্রবেশে সহায়তা করা হয়। একইসাথে তার পরিবারের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় কাগজপত্রের ছবি হোয়াটসঅ্যাপে পাঠানোর ব্যবস্থা করা হয়।
ডেল্টা থ্রি থেকে তথ্য প্রচারের পর বিভিন্ন ইউনিট বাসটির সন্ধানে কাজ শুরু করে। একপর্যায়ে সার্জেন্ট আতিকুর রহমান বিআরটিসি বাসস্ট্যান্ডে গিয়ে বাসগুলো তল্লাশি করে হারিয়ে যাওয়া ফাইলটি উদ্ধার করেন এবং দ্রুত বাওয়া স্কুলে নিয়ে আসেন। পরবর্তীতে আনুমানিক সকাল ৯:৪৫ মিনিটে উদ্ধারকৃত ফাইলটি পরীক্ষার্থী সাদাফ মজুমদারের নিকট হস্তান্তর করা হয়। ফলে সে নির্বিঘ্নে তার পরীক্ষায় অংশগ্রহণ করতে সক্ষম হয়।
পুলিশের তাৎক্ষণিক মানবিক এ উদ্যোগের ফলে পরীক্ষার্থী সাদাফ মজুমদারের অভিভাবক সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এরূপ প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ সিএমপি কমিশনার মহোদয় সার্জেন্ট আতিকুর রহমান ও তার টিমকে পুরস্কৃত করেন।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত
আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited